বিনোদন প্রতিবেদক | আজকের শীর্ষ খবর

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘীকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে প্রেমের গুঞ্জন। ‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে—এমন খবর ছড়িয়ে পড়েছে বিনোদন অঙ্গনে। তবে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী দিঘী।
সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন প্রসঙ্গে কথা বলেন তিনি।
দিঘী জানান, তাঁকে নিয়ে কে কী ধরনের গুঞ্জন ছড়াচ্ছে, সেসব বিষয়ে তিনি খুব একটা মাথা ঘামান না। বরং বিষয়টিকে শোবিজ অঙ্গনের স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখেন।
এ প্রসঙ্গে দিঘী বলেন, “আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।”
অভিনেত্রীর মতে, একজন শিল্পী কিংবা গণমাধ্যমকর্মীকে ঘিরে মানুষের কৌতূহল থাকতেই পারে। তাই প্রতিটি গুঞ্জন নিয়ে আলাদা করে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। এসব বিষয় স্বাভাবিকভাবে নেওয়াই ভালো।
এদিকে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বিদায়’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন দিঘী। এই সিনেমায় একসঙ্গে কাজ করার সূত্র ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।
তবে প্রেমের সম্পর্কের বিষয়ে দিঘীর বক্তব্যে কোনো নিশ্চিত স্বীকারোক্তি পাওয়া যায়নি। ফলে আপাতত বিষয়টি বিনোদন অঙ্গনের গুঞ্জন হিসেবেই থাকছে।
আজকের শীর্ষ খবর | বিনোদন বিভাগ

0 Comments